খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

গোবরা খেয়াঘাটের শুভ উদ্বোধন করেন কয়রাও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি 

[ccfic]

কয়রা উপজেলা প্রতিনিধি বিএম আলামিন ইসলাম 

খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি দূর করে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘গোবরা কমিউনিটি হার্বোরিং বা গোবরা ঘাট’। বুধবার বিকেলে এক উৎসবমুখর পরিবেশে আধুনিক এই ঘাটটি উদ্বোধন ও হস্তান্তর করা হয়।ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে এবং ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এই ঘাটটি নির্মাণ করেছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই ঘাটে প্রায়ই দুর্ঘটনা ঘটত। কয়রা উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ফ্রেন্ডশিপ যৌথ উদ্যোগে কাজ শুরু করে। মোট ২৭৬ ফুট দীর্ঘ ঘাটের মধ্যে ফ্রেন্ডশিপ ১৫৬ ফুট এবং উপজেলা প্রশাসন বাকি ১২০ ফুট কংক্রিটের ঢালাই কাজ সম্পন্ন করে।ঘাটের উদ্বোধন করে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী বলেন, এই যৌথ উদ্যোগের ফলে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো। এটি শুধু যাতায়াত সহজ করবে না, বরং দুর্যোগপ্রবণ এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী একেএম সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্য দেন। পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা এবং সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ফারুকুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT