খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা

[ccfic]

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট ও গোলচত্বর এলাকায় পুরোদমে সংস্কার এবং আরসিসি কংক্রিট ঢালাইয়ের নির্মাণ কাজ শুরু করেছে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দীর্ঘদিন ধরে এই ব্যস্ততম মহাসড়কটির বেহাল দশা ও বড় বড় খানাখন্দের কারণে সৃষ্ট চরম ভোগান্তি লাঘবে সওজ এই উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে এই কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় স্বস্তি প্রকাশ করেছেন এ রুটে চলাচলকারী চালক, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ী মহলে।খুলনা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা জিরো পয়েন্ট থেকে চুকনগর-আঠারোমাইল পর্যন্ত মহাসড়কটি বাণিজ্যিক ও যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোমরা স্থলবন্দর ও মোংলা বন্দরের ভারী পণ্যবাহী যানবাহনসহ প্রতিদিন হাজার হাজার গাড়ি এই সংযোগ সড়কটি দিয়ে যাতায়াত করে। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ও যানবাহনের চাপের কারণে মহাসড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত ও মরণফাঁদের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে চুকনগর জিরো পয়েন্ট ও গোলচত্বর এলাকায় পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যেত এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত।এই জনদুর্ভোগ স্থায়ীভাবে দূর করতে সড়ক বিভাগ বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে মহাসড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চুকনগরে ১ দশমিক ২ কিলোমিটার এবং খুলনার জিরো পয়েন্টে ১ দশমিক ১ কিলোমিটার অংশ জুড়ে টেকসই আরসিসি (RCC) কংক্রিট ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এই আরসিসি ঢালাইয়ের ফলে অতিরিক্ত লোড বা ভারি যানবাহন চলাচলেও সড়কটি দীর্ঘদিন টেকসই থাকবে বলে আশা করা হচ্ছে।সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাস চালক ও মোটরসাইকেল আরোহীরা জানান, চুকনগর জিরো পয়েন্টে খানাখন্দের কারণে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময় অপচয়ের পাশাপাশি গাড়ির পার্টস নষ্ট হতো। এখন কাজ শুরু হওয়ায় তারা খুশি, তবে জনস্বার্থে কাজটির মান বজায় রেখে দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, “খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ও জিরো পয়েন্ট এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আমরা ধাপে ধাপে টেকসই সংস্কার ও পুনর্নির্মাণ কাজ হাতে নিয়েছি। প্রথম পর্যায়ে চুকনগর গোলচত্বর ও জিরো পয়েন্টের নির্দিষ্ট অংশে কংক্রিট সড়ক নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ অংশেরও উন্নয়ন করা হবে। কাজগুলো সম্পন্ন হলে এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং যাত্রী ও চালকরা নিরাপদে ও স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT