খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

আর্থিক অনুদানের চেক পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

[ccfic]

ডেস্ক :

খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। গতকাল বুধবার বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে চতুর্থ কিস্তির কল্যাণ ট্রাস্টের অনুদানের ২০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে খুলনার ২২, যশোরের ১৫, সাতক্ষীরার ১২, নড়াইলের ১২ ও বাগেরহাটের ৯ জন রয়েছে। যশোর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, খুলনার সাংবাদিক নেতা মোঃ রাশিদুল ইসলাম ও বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম।অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাতক্ষীরার আবু সাঈদ বিশ্বাস, খুলনার মাকসুদ আলী, নড়াইলের হুমায়ুন কবির রিন্টু প্রমুখ।যশোর জেলা প্রশাসক বলেন, বিগত সময়ের মত দলীয়করণ না করে প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। কে কোন দলের ও মতের সেটা দেখা হচ্ছে না। আবেদনে সকল তথ্য ঠিক থাকলে তিনি অনুদান পাচ্ছেন। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। এখন আর বিগত দিনের মত হামলা মামলায় শিকার হন না। গণতন্ত্রের স্বার্থে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।সাংবাদিক নেতৃবৃন্দ অনুদানের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও চিকিৎসার খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে অনুদানের পরিমাণ বাড়াতে হবে। যে টোকেন মানি দেওয়া হচ্ছে তাতে চিকিৎসার খরচ হয় না। উল্লেখ্য, সারাদেশে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক সহায়তা/অনুদানের জন্য আবেদনকারীদের মধ্যে ৫০৩ জন সাংবাদিক/সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT