খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

কিশোরগঞ্জে হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, মোবাইল-টাকা লুট

[ccfic]

ডেস্ক,:

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের এক শিশুর মরদেহ বহনকারী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও স্লুইজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নৌকায় থাকা শিশুটি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্ৰামের বাবু মিয়ার সন্তান।নৌকার মাঝি রতন মিয়া বলেন, ১০ দিনের এক শিশুর মরদেহ নিয়ে নৌকাটি করিমগঞ্জের চামড়া ঘাট থেকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে যাচ্ছিল। পথে নোয়াগাঁও স্লুইজ গেট এলাকায় একদল ডাকাত নৌকার গতিরোধ করে। পরে নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। মরদেহ বহনকারী নৌকায় এমন ডাকাতির ঘটনায় নৌকায় থাকা স্বজনরা চরম আতঙ্কিত হয়ে পড়েন।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খাঁন বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য বা লিখিত অভিযোগ পাইনি। তবে নৌ পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT