খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

বিশ্বকাপ ফুটবল খেলার আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ নিয়ে সংঘর্ষ -যুবক নিহত

[ccfic]

ডেস্ক :

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে কুমিল্লায় এক যুবক নিহত হয়েছেন। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক সংঘর্ষে রূপ নেয়।এ সময় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা নগরীর মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।স্থানীয়দের অভিযোগ, আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত বাবু ও মাইন উদ্দিন মালু সংঘর্ষের সময় শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড কাম্য নয়। খেলায় হার-জিত থাকবেই, তাই বলে খুনাখুনি হতে পারে না। দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।কোতয়লী থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT