খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনায় এনা কাউন্টারে গলা কাটা অবস্থায় যুবক উদ্ধার,খুমেক হাসপাতালে ভর্তি

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা নগরীর দৌলতপুর নতুন রাস্তায় এনা পরিবহন কাউন্টারে গলা কাটা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। আহত যুবক খুলনা বিএল কলেজের ছাত্র এবং এনা কাউন্টারের স্টাফ। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অবস্থা সংকটজনক। এ ঘটনাটি ঘটে ৫ জুলাই।তথ্য সূত্রে জানা গেছে, দৌলতপুর নতুন রাস্তার এনা পরিবহন কাউন্টারে আজ ওই যুবককে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা যায়, আহত যুবকের অবস্থা সংকটজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তিনি খুলনা বিএল কলেজের ছাত্র এবং একই সাথে এনা কাউন্টারের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।এ ঘটনায় দৌলতপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএল কলেজের শিক্ষার্থী ও এনা পরিবহনের কর্মীরা হাসপাতালে তার খোঁজখবর নিচ্ছেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT