খুলনা, বাংলাদেশ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৩ জুলাই সকালে স্বামীর বসতবাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিংকু ওই গ্রামের নিবারণ সরদারের স্ত্রী। তাদের ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে শাশুড়ি গোয়ালঘরে গেলে রিংকুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে প্রতিবেশীরা এসে মরদেহ নামান। স্থানীয় এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।নিহতের চাচা নিতিশ চন্দ্র সরকার অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে রিংকুর উপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতো। মাসখানেক আগে অভিমান করে তিনি বাবার বাড়ি চলে গিয়েছিলেন। ১৫ দিন আগে স্বামী তাকে ফিরিয়ে আনে। তার দাবি, রিংকুকে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন তিনি।এদিকে স্থানীয় বাসিন্দা নভোতোষ মণ্ডল জানান, দম্পতির মধ্যে দীর্ঘদিন পারিবারিক কলহ চলছিল।ঘটনার পর থেকে স্বামী নিবারণ সরদারের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।গড়ইখালী বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT