খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারকল্পে এলাকাবাসীর সাথে উঠান বৈঠক

[ccfic]

ডেস্ক :

নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারকল্পে এলাকাবাসীর সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত কেএমপির।অদ্য ৩০ জুন ২০২৬ তারিখ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় এবং ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর/দক্ষিণ) এর প্রত্যক্ষতত্ত্ববোধানে কেএমপি’র লবণচরা থানাধীন মোল্লা পাড়ায়, হরিণটানা থানাধীন আরাফাত আবাসিক এলাকায়, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং দৌলতপুর থানাধীন মানিক তলায় নগরবাসীর সাথে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে মাদকের কুফল, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের করণীয়, মহল্লা পুলিশিং কমিটির কার্যক্রম, এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ এবং যুবসমাজকে মাদক ও অপরাধের ভয়াবহতা থেকে রক্ষা করতে এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।এ-সময় কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব গোপী কিশোর রায়, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ,ইন্সপেক্টর তদন্ত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT