
ডেস্ক :
০৩ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় বেসরকারি টিভি চ্যানেল NTV এর ২৪ তম বছরে পদার্পণ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে এক বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা-সহ NTV এর খুলনাস্থ কলাকুশলী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। NTV এর ২৪ তম বছরে পদার্পণ উপলক্ষ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় সকল কলাকুশলী, পাঠক এবং শুভান্যুধায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন এবং চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন!
