খুলনা, বাংলাদেশ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

​‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে মাদকবিরোধী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব শাহাজাহান জমাদ্দারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরহাদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মতিয়ার রহমান এবং গীতা পাঠ করেন রঞ্জন কুমার সরদার। মানববন্ধন ও সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সরদার বাদশা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আঃ হালিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব আঃ রহমান, ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং নির্বাহী সভাপতি দেলোয়ার হোসেন।এছাড়া কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা শেখ শাহিনুর রহমান, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাবলু, উপদেষ্টা অ্যাডভোকেট মুমিনুর রহমান, আবুল হোসেন সরদার, আহমেদ আলী ফকির, মাহবুবুর রহমান মিঠু, রবিউল ইসলাম, সরোয়ার মোড়ল, আল-আমিন, হাবিবুর রহমান খান, খান শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, মাওলানা তৌফিক হোসেন, আব্দুল হক লিটন, মেনায়েম গাজী, শেখ আব্দুল গফফার এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মাহতাব হোসেন। আরও উপস্থিত ছিলেন রেজওয়ান হোসেন, সরদার দৌলত হোসেন, চুকনগর আঞ্চলিক শাখার সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল, নির্বাহী সভাপতি হামিদুর রহমান আনু, জাহাঙ্গীর মোড়ল, নুর ইসলাম শেখ, ডা. আশরাফুল ইসলাম, ফারুক হোসেন, আঃ কাদের, টুটুল কুন্ডু, আরিফ শেখ, পারভেজ গাজী, আনিচ শেখ ও জান্নাতুল ফেরদৌস বিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ডুমুরিয়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT