খুলনা, বাংলাদেশ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে এসে শ্রমিক দলের নেতা আটক

[ccfic]

ডেস্ক :

সোনাডাঙ্গা থানা পুলিশ প্রতিদিনের ন্যায় মাদক বিরোধী অভিযানে দুইজন মাদক সেবনকারীকে আটক করেন, মোহাম্মদ পারভেজ শেখ ২৮ পিতাঃ মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ সাং কালিকা বাড়ি, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট, বর্তমান ঠিকানা আলির ক্লাব বড়বাড়ি থানা সোনাডাঙ্গা খুলনা মহানগরী, ২) মোহাম্মদ আব্দুল্লাহ ২৮ পিতা মোঃ আলাউদ্দিন সং লক্ষীপাশা, থানা লোহাগড়া জেলা নড়াইল,বর্তমান ঠিকানা আলির ক্লাব বড়বাড়ি থানা সোনাডাঙ্গা খুলনা মহানগরী দেরকে ছাড়ানোর জন্য রাত্র ১২:৫০ ঘটিকার সময় ১৮ নম্বর ওয়ার্ডে শ্রমিক দলের সেক্রেটারি মোঃ মোস্তফা শেখ দুলাল, পিতা মৃত ঈমান আলী শেখ সং আলীর ক্লাব, থানা সোনাডাঙ্গা খুলনা মহানগর তার সহযোগী হিসেবে ছিল মোঃ শরিফুল ইসলাম ৪১ পিতা মৃত্যু মোহাম্মদ ফারুক হোসেন আলীর ক্লাব মোড় ইসলাম কমিশনারের মোরে, থানা সোনাডাঙ্গা খুলনা মহানগর, ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহ সোনাডাঙ্গা মডেল থানায় আসেন, আসামিদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে শ্রমিক দলের নেতা দুলাল শেখ, থানায় কর্মরত এসআই নাদিম মাহমুদ এর সাথে দেখা করে এবং তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রস্তাব দেয়। এসআই নাদিম মাহমুদ এর প্রস্তাবে রাজি না হয়ে তাদেরকে মাদক মামলা চালান দেবে বলে জানান। তখন শ্রমিক দলের নেতা দুলাল শেখ ও তার সহযোগী শরিফুল এসআই নাদিম মাহমুদ সহ ডিউটিতে কর্তব্যরত থাকা পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তখন বাধ্য হয়ে থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পরবর্তীতে জানা যায় শ্রমিক দলের নেতা দুলাল শেখ ও তার সহযোগী মদ্যপন অবস্থায় ছিলেন বলে তাদের দুইজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করেন বর্তমান তারা দুইজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT