খুলনা, বাংলাদেশ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনায় দিনে-দুপুরে ভ্যানচালককে হত্যা, লুট হলো জীবিকার সম্বল

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার দিঘলিয়া উপজেলার কেটলা গ্রামে দিনে-দুপুরে ভ্যানচালক সমীর ভট্ট (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজ ৪ জুলাই শনিবার এ ঘটনা ঘটে। নিহত সমীর কেটলা গ্রামের রবীন্দ্রনাথ ভট্টের ছেলে। ভ্যান চালিয়ে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতেন।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুর্বৃত্তরা সমীর ভট্টের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত ও জবাই করে। হামলাকারীরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দিঘলিয়া থানার ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।এ ঘটনায় কেটলা গ্রামসহ দিঘলিয়ায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। খেটে খাওয়া একজন মানুষের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না এলাকাবাসী। নিহতের পরিবার ও স্বজনরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।স্থানীয় ভ্যানচালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা রাস্তায় পুলিশি টহল বাড়ানো ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT