খুলনা, বাংলাদেশ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপসায়” প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে বিহারীর মৃত্যু

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত আবুল হাসান ওরফে বিহারী হাসান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আবুল হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ২ জুলাই রাত ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কয়েক দিন আগে আবুল হাসানের বাড়িতে ভ্যানে করে অতিথি এলে ভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারীকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাবুসা চৌরাস্তা মোড়ে তার উপর হামলা হয়।নিহতের স্বজনদের অভিযোগ, অকিদুজ্জামান অক্ষয়ের নেতৃত্বে সোহেল উদ্দিন, মইন উদ্দিনসহ ৮ থেকে ১০ জন হামলায় অংশ নেয়। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।এ ঘটনায় জাবুসা এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিশিষ্ট সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম এর মতে আইন নিজের হাতে নয়, বিচার চাই। আবুল হাসানের আত্মার মাগফিরাত কামনা করছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT