খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

[ccfic]

ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গোহোল থেকে ১৬০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস ও একটি গোয়েন্দা সংস্থার যৌথ দল। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।শুল্ক গোয়েন্দাদের দাবি, উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি, যার বর্তমান মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।কাস্টমস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দাসহ গোয়েন্দাদের যৌথ দলটি। এ সময় বিমানের উড়োজাহাজটির কার্গোহোল (মালামাল বহনের অংশ) থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।হয়।বিপুল পরিমাণ সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান। তিনি বলেন, দুবাই থেকে আসা বিমানের কার্গোহোল থেকে ১৬০টি সোনার বার জব্দ করা হয়েছে। সোনার চালানটির প্রকৃত বাহক বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সোনার চালানটি কীভাবে বিমানের কার্গোহোলে পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT