
মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি:
মাগুরায় ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ (ডেট এক্সপায়ার) ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অভিযানে শহরের আবালপুর ড্রাগ হাউজে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সজল আহমেদ। এ সময় তিনি বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাধারণ জনগণকে ওষুধ কেনার সময় মেয়াদ ও মান যাচাই করার পাশাপাশি কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।
