খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে মাদক ও জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ আটক – ৬ 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলায় মাদক ও জুয়ার আসরে অভিযান চালিয়ে নবগঠিত ইউনিয়ন বিএনপির এক নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোররাত আনুমানিক চারটার দিকে উপজেলার ইসলামাবাদের ৮ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল মেম্বার।প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে একটি সেমিপাকা ঘরে মদ ও জুয়ার আসর বসার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ ঘরটি ঘেরাও করে অনেকক্ষণ ডাকাডাকি করলেও ভেতর থেকে দরজা খোলা হয়নি। পরে দরজা ভেঙে ফেলার ঘোষণা দিলে ভেতরে থাকা ব্যক্তিরা দরজা খুলে দেন। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে টয়লেটের ভেতরে লুকিয়ে থাকা জুবায়েদ উল্লাহ জুয়েল মেম্বারসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে উপস্থিত স্থানীয়রা জানান।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকই অব্যাহত অপরাধের অন্যতম মূল কারণ। তাই মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান চলমান থাকবে।এদিকে মাদকের আসর থেকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ মাদকসেবীদের আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় অনেক নেটিজেন ঈদগাঁও থানার ওসি ও পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT