খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রফিক গাজী হত্যা মামলায় আশিক গ্রুপের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

[ccfic]

ডেস্ক :

লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য মো. ইমন শরীফ (২৭) ও মো. সজল খান (২৫)।সোমবার (২৯ জুন) বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব সূত্রে জানা যায়, নিহত রফিক গাজী (৪০) খুলনার দক্ষিণ লবণচরা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন। গত ১২ জুন সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে তিনি স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে লবণচরা থানার মাথাভাঙা এলাকার রায়পাড়ায় আতিকের চায়ের দোকানের সামনে পৌঁছালে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে।কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত রফিক গাজীকে তার স্ত্রী, সন্তান ও স্থানীয়রা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একই দিন দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমন শরীফ ও সজল খানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৬।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT