খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক 

[ccfic]

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটক আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানার কদমতোলা বারোপোতা গ্রামের শহিদুল সরদারের ছেলে ইদ্রিস আলী (৩০), শার্শা উপজেলা নাভারন বরুজবাগান গ্রামের হাশেম আলীর ছেলে ইস্রাফিল হোসেন (২৪) শার্শা থানার সমন্ধকাটি মিস্ত্রিপাড়ার হেলাল উদ্দিনের ছেলে মুন্না হোসেন (১৯) উভয় থানা শার্শা যশোর।রোববার (২৮ জুন) রাত সাড়ে আটটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন দক্ষিণ বুরুজ বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান সাকিনস্থ আবুল বাশার বাড়ীর সামনে নাভারণ আনসার ক্যাম্প হতে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী পাকা রাস্তার অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করে।উদ্ধারকৃত আলামত ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ১০ গ্রাম গাঁজা। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT