খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার, আটক ২

[ccfic]

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ভোগনগর (কবিরাজ) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। এ সময় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ট্যাপেন্ডাল ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোকছেদুল ইসলাম এবং একই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. খায়রুল ইসলাম পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই খোকন, এএসআই সাদ্দাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ভোগনগর (কবিরাজ) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানের একপর্যায়ে সন্দেহভাজ দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল পরীক্ষা করা হলে তাদের কাছ থেকে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বীরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কোনো মাদক কারবারিকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।”পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT