খুলনা, বাংলাদেশ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

খুলনায় মাদক-সংক্রান্ত বিরোধে যুবককে কু/পি/য়ে গুরুতর জখম, ঢামেকে রেফার

[ccfic]

ডেস্ক :

খুলনা মহানগরীর সদর থানার নতুনবাজার চর মসজিদ এলাকায় মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কু/পি/য়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।আহত মো. রাব্বি খান (৩০) নতুনবাজার এলাকার শেখ জুয়েলের ছেলে।অভিযোগ সূত্রে জানা গেছে, সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্য জনি (২৫) ও তার সঙ্গে থাকা মুখোশধারী আরও ১০ থেকে ১২ জন অতর্কিতভাবে রাব্বি খানের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে তার দুই পায়ের হাঁটু, ডান হাতের কনুইয়ের ওপর এবং পিঠের ডান পাশে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।স্বজনরা রাব্বি খানকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়।এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “আশিক গ্রুপের সদস্যরা রাব্বি নামে এক যুবককে কুপিয়েছে বলে জানতে পেরেছি। আহত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT