খুলনা, বাংলাদেশ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ মসজিদ ও স্কুলে যেতে বিঘ্ন ঘটছে এলাকাবাসীর

[ccfic]

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া

সিলেটের বিশ্বনাথের পল্লীতে বালু, পাথর ও ইট দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার এক গুরুতর অবিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে। এ বিষয়ে ৫ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেন একই গ্রামের মৃত: আফতাব মিয়ার পুত্র কামাল মিয়া। এর সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান।গত ১৬ জুন বিশ্বনাথ থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত: আফতাব মিয়ার পুত্র কামাল মিয়া দাবী করেন, অভিযুক্তরা উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক। তারা এলাকায় গায়ের জোরে চলাফেরা করে এবং আইন কানুনের কোন তোয়াক্কা করে না। আমাদের পরিবারের লোকজনসহ আমাদের এলাকার ১০/১২ টি পরিবারের লোকজন স্থানীয় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের অভিযুক্তদের বসতবাড়ির পাশে সরকারী রাস্তা দিয়া দৌলতপুর জামে মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যাওয়া আসা করি। গত ১৬ জুন অভিযুক্ত দৌলতপুর গ্রামের মৃত: ছইল মিয়ার পুত্র আবুল খয়ের (৬৫), একই গ্রামের মৃত: চান মিয়ার পুত্র বাবুল মিয়া (৫৫), ফখরুল মিয়া (৪৫), মৃত: আব্দুল মনাফের পুত্র কুদ্দুছ মিয়া (৫৫) ও ফাহাদ মিয়া (২৮)। উল্লেখিত রাস্তাটি বন্ধ করে ঘর নির্মাণ করার জন্য বালু, পাথর, ইট আনিয়া রাখে। তখন আমরা এলাকার লোকজন অভিযুক্তদেরকে কারণ জিজ্ঞাসা করিলে তারা আমাদের সাথে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক করিতে থাকে। কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের একপর্যায়ে অভিযুক্তরা হুমকী ধামকী প্রদান করে বলে যে, পুনরায় উক্ত বিষয়ে কেউ কথা বললে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করিলে মারপিটসহ জানমালের ক্ষতিসাধণ করিবে। অভিযোগে কামাল মিয়া দাবী করেন, উক্ত রাস্তা দিয়ে এলাকারপ্রায় ৭০/৮০জন লোকসহ মসজিদের মুসল্লী, স্কুল ও মাদ্রাসার ছাত্ররা যাতায়াত করে। অভিযুক্তরা সরকারী রাস্তাটি বন্ধ করার ফলে তারা মসজিদ, স্কুল ও মাদ্রাসায় যেতে পারছেন না।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT