খুলনা, বাংলাদেশ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে গ্রেফতার-৭

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে। একই সঙ্গে পৃথক অভিযানে  অপরাধে জড়িত সন্দেহে আরো ৫জনকে আটক করা হয়।পুলিশ সূত্র মতে,গোপন সংবাদের ভিত্তিতে ১৭ই জুন দুপুর দেড়টার দিকে ঈদগাঁও থানার একটি বিশেষ টিম জালালাবাদের বাঁশঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতে নাতে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হল,জিয়াবুল বশর ও আনোয়ার হোসেন। তারা উভয়ে জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার বাসিন্দা।অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা সেবন কাজে ব্যবহৃত ৬টি প্লাস্টিকের পাইপ, ৪টি লাল রঙের বোতলের ছিপি,একটি গ্যাস লাইটারসহ ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত একটি ফয়েল পেপার জব্দ করা হয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ঈদগাঁও থানার মামলা নং-১৪, ১৮ জুন ২০২৬।এদিকে থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত অন্যান্য অভিযানে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুইজন সিআর পরোয়ানাভুক্ত, একজন জিআর পরোয়ানাভুক্ত এবং দুইজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।সিআর পরোয়ানাভুক্ত আসামিরা হলেন রবিয়া বসরীও জান্নাত আরা বেগম। জিআর পরোয়ানা ভুক্ত আসামি হলেন,দেলোয়ার হোসেন। এছাড়া অপরাধে জড়িত থাকার সন্দেহে আনোয়ার হোসেন ও মো. ইব্রাহিমনামে দুইজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে বৃহস্পতিবার (১৮ জুন) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়।ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছেন ঈদগাঁও থানা কে মাদকমুক্ত রাখতে এবং যেকোন ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অভিযান ভবিষ্যতে জোরালোভাবে অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT