
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এসআই(নিঃ) পরিমল চন্দ্র দাস, এসআই(নিঃ) জাহেদুল কাদের, এসআই(নিঃ) শাহ আলম মিয়া, এসআই(নিঃ) পুষন সাহা, এসআই(নিঃ) সুমন কান্তি দে, এএসআই(নিঃ) আনোয়ারুল ইসলাম, এএসআই(নিঃ) সজিবুল হাসান খান ও সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করা কালীন সময় ইং ১৫/০৬/২০২৬ ইং তারিখ বিকাল ৪টা:৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপিস্থ রাজাপুর আশ্রয়ন প্রকল্প-২ এর ৪১নং বসত ঘরের খাটের নিচ হইতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ৪কেজি গাঁজাসহ আসামী আমির হোসেন(৫০), পিতা- মৃত নুর ইসলাম, মাতা- মৃত ছাবিহা খাতুন, সাং- রাজাপুর আশ্রয়ণ প্রকল্প-২, আখাউড়া উত্তর ইউপি, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। আসামিকে মাদক সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত মাদকদ্রব্য জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে, আদালতে ফাটানোর প্রক্রিয়া চলছে।
