খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

মাদকাসক্ত পিতার আছাড়ে মৃত্যু হলো ২ মাসের শিশুর

[ccfic]

ডেস্ক :

মায়ের বুকের উষ্ণতা, আদর আর ভালোবাসায় বেড়ে ওঠার কথা ছিল মাত্র দুই মাস বয়সী শিশু জুনায়েদের। কিন্তু পৃথিবীতে আসার অল্প কিছুদিনের মধ্যেই নির্মম পরিণতির শিকার হতে হলো তাকে। ফেনীর ফুলগাজীতে পিতার আছাড়ে শিশুপুত্র জুনায়েদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শিশুটির পিতা সুলতান কান্নারত জুনায়েদকে শান্ত করার পরিবর্তে ক্ষিপ্ত হয়ে তাকে আছাড় মারেন। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শিশুর মা রুনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের প্রভাবে তিনি প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন এবং এর আগেও শিশুটির ওপর নির্যাতন চালিয়েছেন। ঘটনার দিনও কান্না থামাতে না পেরে শিশুটির ওপর নির্মম আচরণ করেন, যার পরিণতিতে মৃত্যু ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ডাকঘর এলাকায় এবং রুনা আক্তারের বাড়ি একই উপজেলার বাহাড়তলা এলাকায়। কয়েক বছর আগে তারা জীবিকার সন্ধানে ফেনীর ফুলগাজীতে এসে বসবাস শুরু করেন। বর্তমানে একটি ভাড়া বাসায় থাকতেন তারা। সুলতান বিভিন্ন স্থানে দিনমজুর ও শ্রমিক হিসেবে কাজ করতেন।ঘটনার পর স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল ও আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। মাত্র দুই মাস বয়সী একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রাও। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।সচেতন মহলের মতে, এই ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং সমাজে মাদকের ভয়াবহ প্রভাবের একটি নির্মম উদাহরণ। মাদকাসক্তি একজন মানুষের বিবেক ও মানবিকতা ধ্বংস করে দেয়, যার ভয়াবহ পরিণতি অনেক সময় নিরীহ পরিবারের সদস্যদের ওপর এসে পড়ে।নিষ্পাপ শিশু জুনায়েদের মৃত্যু সমাজের কাছে এক কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে—একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় তার পরিবার হওয়ার কথা, কিন্তু সেখানে যদি সে নিরাপত্তা না পায়, তবে তার সুরক্ষা নিশ্চিত করবে কে?স্থানীয়রা মনে করেন, মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসন, সমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তারা ঘাতক পিতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মম মৃত্যুর শিকার হতে না

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT