
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে থানা পুলিশের একটি চৌকস মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়েছে।গতকাল ১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৪:৩০ মিনিটে ভোলাহাট থানাধীন কলেজ মোড়ের পাশে ভোলাহাট-রহনপুর সড়কে এ অভিযান পরিচালিত হয়।আটককৃতরা হলেন:১. মোঃ শুভ (২৮), পিতা- মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- কলেজ মোড় সন্ন্যাসী তলা, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।২. মোঃ মোস্তাকিম (২৮), পিতা- মৃত মানারুল ইসলাম, গ্রাম- নামো টিকরী, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।৩. মোঃ ছারোয়ার জাহান (২৯), পিতা- সোদরুল ইসলাম, গ্রাম- টিকরী বাজার, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।৪. মোঃ ইব্রাহিম খলিল (১৭), পিতা- মোঃ ইসলাম, গ্রাম- নামো টিকরী, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল বারিক-এর দূরদর্শী নেতৃত্বে থানাধীন একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মোঃ কামাল হোসেন, এসআই মোঃ বশির আহম্মেদ, এসআই মোঃ শাহীন আলম ও সঙ্গীয় ফোর্স।অভিযান চলাকালীন সময় কলেজ মোড়ের পাশে একটি সন্দেহভাজন প্রাইভেটকার (যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ক-০৩-৭৮৯৪) তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ি থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গাড়িতে থাকা চার আরোহীকে আটক করে গাড়িটি জব্দ করা হয়।আটককৃত আসামিদের মাদকদ্রব্যসহ ভোলাহাট থানায় নিয়ে আসা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
