খুলনা, বাংলাদেশ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে গরু চোরদের গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ
  ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ
  কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 
  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকার ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার

[ccfic]

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

৮ জুন সোমবার দুপুরে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে অভিযান চালিয়ে আলী আকবরের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৪) কে ২৫০০ পিস মাদক দ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি করে তার শয়ন ঘরের বিছানার নীচ থেকে উল্লেখিত ২৫০০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার বেশী। অভিযানের সময় এজহারকারী উপ-পরিদর্শক তাহমুদার রহমানের সঙ্গে এএসআই ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছাঃ মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক এবং ওয়্যারলেছ অপারেটর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।অভিযুক্ত জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ) ধারায় মামলা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বাদশা রনি এবং ডিউটি অফিসার জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত একটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT