খুলনা, বাংলাদেশ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে গরু চোরদের গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ
  ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ
  কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 
  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

ঈদগাঁওতে চুরির অভিযোগে আটক ৪ঃ মালামাল উদ্ধার 

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও গরুর বাজারে চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় আরো একজনকে আটক করা হয়েছে।৮ জুন গভীর রাতে তাকে ইউনিয়নের উত্তর মাইজ পাড়া থেকে গ্রেফতার করা হয়। আটক যুবকের নাম ছৈয়দ হোছন (৩২)। সে ওই এলাকার মোকতার আহমদের পুত্র। এ সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই আজিমুল গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। গ্রেপ্তার যুবক ঈদগাঁও থানায় দায়েরকৃত মামলা নম্বর- ৩ এর এজাহারভূক্ত ৪ নম্বর আসামী। এ মামলার মোট আসামীর সংখ্যা ৬ জন। মামলাটির এজাহার দাখিল করা হয় ৭ জুন। যার ধারা ৩৭৯, ৪১১/৩৪। মামলার বাদী খালেদ হোছাইন (৪২) চকরিয়া উপজেলার বাসিন্দা। তবে বর্তমানে তিনি গরুর বাজার (জাগির পাড়া) এলাকায় বসবাস করেন।একই এলাকার জনৈক এনামুল হকের নির্মানাধীন ভবনে চুরির এ ঘটনাটি ঘটে গত ২ জুন গভীর রাতে।এ ঘটনায় ৬ ই জুন বিকেলে প্রথমে আটককৃত দু’জনের স্বীকারোক্তি মতে বাঙারী মালামালের দোকান থেকে চোরাই মালগুলো উদ্ধার করে পুলিশ। তাদের প্রকাশ করা তথ্য মতে এ চুরির সাথে সম্পৃক্ত আলোচ্য ছৈয়দকে গ্রেপ্তার করা হয়। প্রথমে আটককৃতরা হচ্ছে ঈদগাঁও চান্দের ঘোনার মোঃ জাহেদুল ইসলাম সিফাত (১৯) এবং ইসলামাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকার মোঃ আরাফাত (২৪)। অভিযানে বাঙারী দোকানদার মোঃ ফারুক (৪৫) কেও আটক করা হয়। তার বাড়ি চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকায়। বর্তমানে সে গরুর বাজার (জাগির পাড়া) এলাকায় থাকে।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, চুরির ঘটনায় দায়েরকৃত মামলাটিতে প্রথমে তিন’জন এবং পরে একজনকে আটক করা হয়েছে। বাকি দু’জন এখনো পলাতক রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।তিনি আরো বলেন, গরুর বাজার এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, মাদক ও ইয়াবা ব্যবসা বন্ধ করা এবং বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT