খুলনা, বাংলাদেশ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে গরু চোরদের গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ
  ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ
  কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 
  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

মাদারীপুরে ১৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার 

[ccfic]

মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার ( ০৯ জুন ) ভোরে রাজৈর উপজেলার পশ্চিম মোল্লাদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা পশ্চিম মোল্লাদী এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩৫), মিন্টু ফকির (৪০), বিষ্ণু পুইস্তা (৩০), শাওন নপ্তী (২৭) ও মামুন হাওলাদারকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত সোহেল হাওলাদারের বিরুদ্ধে সাতটি, শাওন নপ্তীর বিরুদ্ধে ছয়টি এবং মামুন হাওলাদারের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT