খুলনা, বাংলাদেশ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে গরু চোরদের গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ
  ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ
  কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 
  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

চিতলমারীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

[ccfic]

ডেস্ক :

বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ওই শিশুটির বাবা বাদী হয়ে এ মামলাটি করেন। পুলিশ মামলার আসামী পরিমল ভক্ত (৪৬) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। আর ভূক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছেন।পরিমল মন্ডল উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম এ সব তথ্য নিশ্চিত করেছেন।মামলার বিবরণে জানা গেছে, ওই ছাত্রীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে রবিবার (৭ জুন) দুপুরে প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠিকে ডাকতে যায়। এ সময় পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিমল ভক্তকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার আসামী পরিমল ভক্তকে আদালতে এবং ভূক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT