খুলনা, বাংলাদেশ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
  ইউপি নির্বাচন ঘিরে ছাগলাদাহে মাঠে মোস্তাক আহমেদ, গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
  শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না
  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন

৬০ বছরের বৃদ্ধার কাছ থেকে ২০ হাজার ইয়াবা জব্দ ji

[ccfic]

রামু (কক্সবাজার) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের জারুলিয়াছড়ি বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক বৃদ্ধাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ১১ বিজিবি জোয়ানরা। শনিবার (৬ জুন) বিজিবির অধীনস্থ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকার চেকপোস্টে এ অভিযান চালানো। আটককৃত নারী হলো মাহমুদা খাতুন (৬০), স্বামী মৃত নুরুল হক। সে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ পাড়া এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।বিজিবি সূত্রে জানা যায়, চেকপোস্টে কর্তব্যরত হাবিলদার জহিরের নেতৃত্বে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় মাহমুদা খাতুনের হেফাজতে থাকা দুইটি কার্টনের ভেতর থেকে আনুমানিক ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজুল করিম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ সন্ত্রাসী দমন ও অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”তিনি আরও জানান, আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT