
ডেস্ক রিপোর্ট :
সাবধান! প্রথম সারির পত্রিকার নাম ব্যবহার করে প্রতারণা।দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকতা ও চাকরির প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ পাওয়া গেছে, তারা প্রথম সারির পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া বা ডেমো আইডি কার্ড তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। টাকা নেওয়ার পর তারা আর কোনো যোগাযোগ রাখে না।অভিযোগ অনুযায়ী, প্রতারকের ব্যবহৃত মোবাইল নম্বর: +880 1749-825114.এছাড়াও নগদ একাউন্ট নম্বর হিসেবে ব্যবহার করা হচ্ছে: 01774865446.সচেতন মহলের দাবি, এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কোনো প্রতিষ্ঠানের পরিচয়পত্র, নিয়োগপত্র বা প্রতিনিধি নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল সূত্র থেকে যাচাই করতে হবে। অপরিচিত ব্যক্তি বা অনলাইন মাধ্যমে অর্থ লেনদেনের আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
