খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন ওযজ্ঞানুষ্ঠান সমাপ্ত
  ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  ডুমুরিয়ায় কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ: প্রত্যেক কোরবানির ক্রেতার জানা উচিত
  দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
  ‎সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় ডুমুরিয়া-ফুলতলার মানুষের সার্বিক উন্নয়ন করাই আমার মুল লক্ষ্য ‎আলী আসগর লবি এমপি
  সাতক্ষীরায় মুক্তিপণের দাবিতে আরো ৮ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা
  সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস : কেসিসি প্রশাসক
  জনগণের টাকায় হাত দিলে ছাড় নেই, হুঁশিয়ারি এমপি হেলালের.
  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।
  আমদানি নিষিদ্ধ ৪৫(পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেট যুক্ত FAIRDYL সহ ০১ জন আসামী গ্রেফতার।

‎সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় ডুমুরিয়া-ফুলতলার মানুষের সার্বিক উন্নয়ন করাই আমার মুল লক্ষ্য ‎আলী আসগর লবি এমপি

[ccfic]

স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নমুখি সরকার। সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় ডুমুরিয়া-ফুলতলার মানুষের সার্বিক উন্নয়ন করাই আমার মুল লক্ষ্য। ডুমুরিয়ার মৎস্য চাষ ও কৃষি পণ্যের সঠিক বিপনন ও সংরক্ষণ প্রক্রিয়া উন্নত করতে গলদা চিংড়ির হ্যাচারী ও একটি হিমাগার নির্মানের জন্যে সম্ভব সবকিছু করা হবে বলে ঘোষণা করেন তিনি। আলী আসগর লবি শনিবার সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফিস ফার্ম ওনার্স এ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) আয়োজিত ই-ট্রেসেবিলিটি সিষ্টেম বাস্তবায়ন গুরুত্ব শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পর বর্তমান সরকার একে একে নির্বচনী ওয়াদাসমুহ বাস্তবায়ন করে চলেছে। খাল খনন, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য চাষ সহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। ইতোমধ্যে পদ্মা ব্যারাজের মত চ্যালেঞ্জিং প্রকল্প হাতে নিয়ে এই সরকার যে দুরদর্শিতার পরিচয় দিয়েছে তা বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যেও আমুল পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বানিজ্য মন্ত্রনালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোল্লা শামছুর রহমান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ডুমুরিয়া থানার ওসি মোঃ আছের আলী, খুলনা জেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা কবীর হোসেন, ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহম্মদ।‎অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, মোল্যা একরামুল ইসলাম, খান জিয়াউর রহমান জীবন, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, মাহাবুবুর রহমান প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT