খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আমদানি নিষিদ্ধ ৪৫(পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেট যুক্ত FAIRDYL সহ ০১ জন আসামী গ্রেফতার।
  বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব
  খুলনা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু.
  নওগাঁয় অনলাইন জুয়া সেন্টারে পুলিশের অভিযান, নগদ টাকা, পিসি-ল্যাপটপসহ গ্রেপ্তার ১৫!
  নওগাঁ জেলার পোরশা প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা।
  রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণে সরগরম টিএসবি ইউনিয়ন.
  হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি
  ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই
  হাম ও উপসর্গে মারা গেছে আরও ১২ শিশু
  সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

খুলনা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম //খুলনা নগরীর সদর হাসপাতালের নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে দুলাল নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত দুলালের বয়স ৪৫ বছর। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোতাহার এলাকার মৃত জাহিরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি খুলনায় এসে নির্মাণ কাজ করে জীবিকা নির্বাহ করতেন।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় দুলাল সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছয় তলায় রডের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান তিনি। মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।নির্মাণাধীন ভবনে নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি ছিল কিনা, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা বলছেন, উঁচু ভবনে কাজ করার সময় শ্রমিকদের জন্য সেফটি বেল্ট, হেলমেটসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।নিহত দুলালের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, দুলাল খুব পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT