খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন ওযজ্ঞানুষ্ঠান সমাপ্ত
  ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  ডুমুরিয়ায় কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ: প্রত্যেক কোরবানির ক্রেতার জানা উচিত
  দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
  ‎সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় ডুমুরিয়া-ফুলতলার মানুষের সার্বিক উন্নয়ন করাই আমার মুল লক্ষ্য ‎আলী আসগর লবি এমপি
  সাতক্ষীরায় মুক্তিপণের দাবিতে আরো ৮ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা
  সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস : কেসিসি প্রশাসক
  জনগণের টাকায় হাত দিলে ছাড় নেই, হুঁশিয়ারি এমপি হেলালের.
  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।
  আমদানি নিষিদ্ধ ৪৫(পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেট যুক্ত FAIRDYL সহ ০১ জন আসামী গ্রেফতার।

সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস : কেসিসি প্রশাসক

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। আমাদের কবি-সাহিত্যিকগণ তাদের সাহিত্য দিয়েই বিপ্লব সৃষ্টি করতেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং যে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করেছি সেখানেও সাহিত্য সংস্কৃতির রয়েছে অনবদ্য অবদান। বর্তমানে সাহিত্য-সংস্কৃতি চর্চা সংকটের মধ্যদিয়ে পার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতাকে তুলে ধরে এ অঙ্গণকে অগ্রসর করার পরিবেশ তৈরী করতে হবে। তবেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। গতকাল শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে ‘‘কাব্য ক্যানভাসে অনুভব’’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনার কবি-সাহিত্যিকদের রচিত কবিতা, অণুগল্প ও প্রকাশিত বইয়ের মোড়ক প্রদর্শনীতে স্থান পেয়েছে। অতীত এবং বর্তমান কবি-সাহিত্যিকদের মধ্যে মেলবন্ধন তৈরীর লক্ষ্য নিয়ে সাহিত্যিক সংগঠন আবৃত্তি ইশ্কুল দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে। কেসিসি প্রশাসক ব্যতিক্রমধর্মী এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং সংগঠনের সাথে শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহক্ষান জানান। একইসাথে এ ধরণের আয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভব সকল প্রকার সহযোগিতার আশ^াস দেন।সংগঠনের সভাপতি আফরোজ জাহান চৌধুরী কলি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, সংগঠনের উপদেষ্টা নাছিমা সুলতানা নিলু ও জেলা কালচারার অফিসার মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালমানুল মেহেদী মুকুট। পরে প্রশাসক গ্যালারী পরিদর্শন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT