খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।
  আমদানি নিষিদ্ধ ৪৫(পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেট যুক্ত FAIRDYL সহ ০১ জন আসামী গ্রেফতার।
  বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই কার্যক্রমে অনিয়মের অভিযোগ, মেডিকেল টেকনোলজিস্টকে কৈফিয়ত তলব
  খুলনা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু.
  নওগাঁয় অনলাইন জুয়া সেন্টারে পুলিশের অভিযান, নগদ টাকা, পিসি-ল্যাপটপসহ গ্রেপ্তার ১৫!
  নওগাঁ জেলার পোরশা প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা।
  রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণে সরগরম টিএসবি ইউনিয়ন.
  হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি
  ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই
  হাম ও উপসর্গে মারা গেছে আরও ১২ শিশু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।

[ccfic]
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ১৮৯০  ইয়াবা ট্যাবলেট,১ টি মোটর সাইকেলসহ মোঃ সাগর মিয়া(২০) নামে এই বাংলাদেশী মাদক চোরাকারবারীকে  যুবককে আটক করেছে ২৮ বর্ডারগার্ড(বিজিবি),র সদস্যরা।  আজ শনিবার ভোরে এই চোরাকারবারী বিরেন্দ্র নগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় ইয়াবা,১টি মোটর সাইকেলসহ এই যুবক বাংলাদেশে  আসার সময় বিরেন্দ্র নগর বিওপির সদস্যরা তাকে আটক করেন। আটককৃত যুবক হলো  তাহিরপুর উপজেলা  টেকেরঘাট বড়ছড়া গ্রামের মো: রহম আলীর ছেলে।  সে শুক্রবার গভীর রাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং আজকে ভোরে বাংলাদেশের বিরেন্দ্রনগর সীমান্ত দিয়ে  মোটরসাইকেল যোগে ১৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ফেরত আসার সময় সীমান্ত পিলার-১১৯৩/৪-এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর নামক স্থান হতে টহল দল কর্তৃক আটক করে। আটককৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য ৫,৬৭,০০০/- টাকা, মোটরসাইকেল এর মূল্য ১,০০,০০০/- টাকা এবং হেলমেট এর মূল্য ১,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬,৬৮,০০০/- (ছয় লক্ষ আটষট্টি হাজার) টাকা। আটককৃত আসামীকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT