স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নমুখি সরকার। সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় ডুমুরিয়া-ফুলতলার মানুষের সার্বিক উন্নয়ন করাই আমার মুল লক্ষ্য। ডুমুরিয়ার মৎস্য চাষ ও কৃষি পণ্যের সঠিক বিপনন ও সংরক্ষণ প্রক্রিয়া উন্নত করতে গলদা চিংড়ির হ্যাচারী ও একটি হিমাগার নির্মানের জন্যে সম্ভব সবকিছু করা হবে বলে ঘোষণা করেন তিনি। আলী আসগর লবি শনিবার সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফিস ফার্ম ওনার্স এ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) আয়োজিত ই-ট্রেসেবিলিটি সিষ্টেম বাস্তবায়ন গুরুত্ব শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পর বর্তমান সরকার একে একে নির্বচনী ওয়াদাসমুহ বাস্তবায়ন করে চলেছে। খাল খনন, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য চাষ সহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। ইতোমধ্যে পদ্মা ব্যারাজের মত চ্যালেঞ্জিং প্রকল্প হাতে নিয়ে এই সরকার যে দুরদর্শিতার পরিচয় দিয়েছে তা বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যেও আমুল পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বানিজ্য মন্ত্রনালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোল্লা শামছুর রহমান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ডুমুরিয়া থানার ওসি মোঃ আছের আলী, খুলনা জেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা কবীর হোসেন, ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহম্মদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, মোল্যা একরামুল ইসলাম, খান জিয়াউর রহমান জীবন, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, মাহাবুবুর রহমান প্রমুখ।