খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন ওযজ্ঞানুষ্ঠান সমাপ্ত
  ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  ডুমুরিয়ায় কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ: প্রত্যেক কোরবানির ক্রেতার জানা উচিত
  দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
  ‎সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় ডুমুরিয়া-ফুলতলার মানুষের সার্বিক উন্নয়ন করাই আমার মুল লক্ষ্য ‎আলী আসগর লবি এমপি
  সাতক্ষীরায় মুক্তিপণের দাবিতে আরো ৮ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা
  সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস : কেসিসি প্রশাসক
  জনগণের টাকায় হাত দিলে ছাড় নেই, হুঁশিয়ারি এমপি হেলালের.
  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।
  আমদানি নিষিদ্ধ ৪৫(পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেট যুক্ত FAIRDYL সহ ০১ জন আসামী গ্রেফতার।

দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি ॥দিনাজপুরের কাহারোল উপজেলায় পূর্ণভবা নদীর পানিতে ডুবে আব্দুস সবুর (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।কাহারোল থানা পুলিশের সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পূর্ণভবা নদীতে হাঁস ছেড়ে দিতে যান আব্দুস সবুর। এ সময় হঠাৎ তিনি নদীর পানিতে পড়ে নিখোঁজ হন।স্থানীয়রা বিষয়টি জানতে পেরে কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালালেও প্রথমদিকে তার সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল আনুমানিক ৩টার দিকে ভবানীপুর এলাকার পূর্ণভবা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT