খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

মন্নুজান সুফিয়ান ও খুলনা বিভাগীয় সাবেক শ্রম পরিচালকের বিরুদ্ধে চার্জশীট

[ccfic]

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনা সরকারের সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদপ্তরের সাবেক বিভাগীয় পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল হয়েছে। দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহর ও আয় বর্হিভূত সম্পদের মালিক হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিচালককে ঢাকায় বদলী করা হয়।সংশ্লিষ্ট সূত্র বলেছে, শ্রম প্রতিমন্ত্রীর সাথে পরিচালকের সখ্যতা গড়ে ওঠে। ১০ জনকে ডিঙ্গিয়ে তাকে বিভাগীয় পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।দুদকের উপ-পরিচালক (জন সংযোগ) মো: আক্তারুল ইসলাম অপর এক গণমাধ্যমকে জানান, বিভাগীয় শ্রম পরিচালক থাকাকালে বিভিন্ন ব্যক্তিকে পদোন্নতি দেন। প্রয়োজনীয় অনুসন্ধানের পর ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি দুদক একটি মামলা দায়ের করেন। প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক প্রতিমন্ত্রী ও শ্রম পরিচালকের বিরুদ্ধে চার্জশিট গত ১৬ এপ্রিল দাখিল করা হয়। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।চার্জশিটে উল্লেখ করা হয় ২০১০-২০২৪ পর্যন্ত শ্রম পরিচালক কয়েক কোটি টাকার সম্পত্তি কেনেন। রাজধানীর উত্তরার ৭ নং সেক্টরের বাড়ি নির্মাণ, ইস্কাটন ও মোহাম্মাদপুরে দু’টি ফ্ল্যাট, যশোর শিক্ষা বোর্ডের সামনে ৬ তলা ভবন, খালিশপুর ‘সি’ ব্লকে ৮৫ লাখ টাকা ব্যায়ে একটি প্লট কিনে ৯ তলা বাড়ি নির্মাণ করেছেন। দুদুকের অনুসন্ধানে আয় বর্হিভুত সম্পদের মালিকানা প্রমাণিত হয়েছে।সূত্র উল্লেখ করে উল্লেখিত পরিচালক উৎকোচের মাধ্যমে পদোন্নতি পান। সহকারী পরিচালক থেকে স্বল্প সময়ে উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। দুদুকের প্রতিবেদনে বলা হয়েছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী এসব বিষয় থেকে লাভবান হন।উল্লেখ্য, বরখাস্তকৃত পরিচালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার অধিবাসী। তার পিতা স্থানীয় ভূমি উন্নয়ন অফিসের কর্মচারি ছিলেন। আওয়ামী সরকারের আমলে প্রতিমন্ত্রীর ভয়ে এসব বিষয়ে কেউ মুখ খোলেননি। তিনি একাই চারটি পদের দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে প্রতিমন্ত্রীর সহযোগিতা ছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT