খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী

[ccfic]

তরিকুল ইসলাম ,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: বটিয়াঘাটা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন গত ১১ই এপ্রিল উৎসবমুখর ও অংশগ্রহণ মূলক পরিবেশে অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে ১১ পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এতে সভাপতি,সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে অন্যান্য সকল পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হলেও সাধারণ সম্পাদক পদে সৃষ্টি হয় বিরল এক পরিস্থিতি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহরাব হোসেন মুন্সী ও আল আমিন গোলদার সমান সংখ্যক ভোট পাওয়ায় পদটি অমীমাংসিত থেকে যায়।পরবর্তীতে নির্বাচন কমিশন ১৮ই এপ্রিল শনিবার সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচনের ঘোষণা দেয়। নির্ধারিত দিনেই এক সৌহার্দ্যপূর্ণ সমঝোতার মাধ্যমে অচলাবস্থার অবসান ঘটে। প্রধান নির্বাচন কমিশনার আঃহামিদকে সাধারণ সম্পাদক প্রার্থী আল আমিন গোলদার তার প্রতিদ্বন্দ্বী সোহরাব হোসেন মুন্সীকে সাধারণ সম্পাদক হিসেবে সমর্থন জানান।এতে আলামিন গোলদার উদারতার একটি দৃষ্টান্ত স্থাপন করেন।এ ঘটনায় প্রেসক্লাব প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সাংবাদিক ও সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে পেশাগত ঐক্য, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।সংশ্লিষ্ট মহলের মতে, এই সৌহার্দ্যপূর্ণ সমাধান বটিয়াঘাটা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে।প্রধান নির্বাচন কমিশনার আঃহামিদ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।নতুন নির্বাচিত কমিটি হলোঃসভাপতি এ্যাঃসোহেল রানা মোল্লা,সাধারণ সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সী,কেষাদক্ষ আসাদুজ্জামান উজ্জ্বল,সিনিয়র সহ সভাপতি আঃরব,সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শেখ,সহ- সম্পাদক অরুপ যোয়াদ্দার,নির্বাহী সদস্য অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,হানিফ,শাহাবুদ্দিন দোলন,মনিরুল শেখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT