খুলনা, বাংলাদেশ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা

[ccfic]

ডেক্স

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।রোববার (১৯ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব নেতাদের যোগদানের তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।এ⊇নসিপিতে যোগ দেওয়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক, আপ বাংলাদেশের মুখপাত্র শেহরীন সুলতানা ইরা প্রমুখ।নাহিদ ইসলাম বলেন, যারা যুক্ত হয়েছেন আজ, তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছে। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই মিলে কাজ করব। বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন যুক্ত নেতারা কে কোন দায়িত্ব পালন করবে তা জানিয়ে দেওয়া হবে।অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি, জনগণের আকাঙ্ক্ষা তথা সংস্কার বাস্তবায়ন, একটি সুন্দর বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করা এবং গণহত্যাকারীদের বিচারসহ সব বিষয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকতে এ সময় একটি সামষ্টিক বোঝাপড়া হচ্ছে। জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষিত সুন্দর রাষ্ট্র বিনির্মাণে কাজ করা আমাদের লক্ষ্য। আজকে তারই অংশ হিসেবে একাধিক প্ল্যাটফর্মের নেতারা এনসিপিতে যোগ দিচ্ছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT