খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা

[ccfic]

ডেক্স

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নিতে এসে ভ্রাম্যমাণ আদালতে ধরা দুই যুবককে জরিমানা ।রোববার দুপুরে উপজেলার চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।জানা গেছে, রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিয়াম মিয়া নামে এক যুবক জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সনদ তৈরির সঙ্গে কম্পিউটার দোকানদার কামরুল হাসানের সম্পৃক্ততার কথা জানান। পরে উপজেলা চত্বর এলাকায় রায়হান কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালানো হলে কামরুল হাসান জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন।পরে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, জালিয়াতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ফুয়েল কার্ড নিতে আগ্রহীদের সঠিক কাগজপত্র ব্যবহারের আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT