খুলনা, বাংলাদেশ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন
  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
  ইউপি নির্বাচন ঘিরে ছাগলাদাহে মাঠে মোস্তাক আহমেদ, গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
  শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না
  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা

মার্কিন বিশেষ দূতের লালবাগ কেল্লা পরিদর্শন

[ccfic]

ডেক্স

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। তারা কেল্লায় মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেছেন।রোববার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।দূতাবাস জানিয়েছে, বিশেষ দূত চার্লস হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে লালবাগ কেল্লা পরিদর্শন করেন। বিশেষ দূত মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন, যার পুনরুদ্ধারে অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন সহায়তা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।প্রসঙ্গত, তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার। শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নিতে তার এই সফর।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT