খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা: সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে শরণখোলার লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উদ্ধার করা হরিণটি দুপুরে সুন্দরবনে ছেড়ে দিয়েছে বনরক্ষীরা ।বণ্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টীমের টীম লিডার আলম হাওলাদার জানান. আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে সুন্দরবন থেকে তেরাবাকা নদী সাতরে একটি মালি চিত্রল হরিণ শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের বাগানে ঢুকে পড়ে।গ্রামবাসী হরিণ দেখতে পেয়ে ওয়াইল্ড টীম, বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের খবর দেয়। বনরক্ষীরা আসার আগেই স্থানীয় জনসাধারণের সহায়তায় ওয়াইল্ড টীমের সদস্যরা হরিণটিকে ধরার জন্য অভিযান চালায়।এ সময় হরিণ লাফিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে বনরক্ষী ও ওয়াইল্ড টীমের সদস্যরা পুকুর থেকে হরিণটিকে উদ্ধার করে নিকটস্থ সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যায়।সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, লোকালয় থেকে উদ্ধার করা হরিণটিকে রোববার দুপুরে রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের গহীনে ছেড়ে দেওয়া হয়েছে। বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী সাতরে লোকালয়ে আসতে পারে বলে তিনি ধারণা করছেন বলে এসিএফ জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT