খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

মোংলায় ক্রিকেট উৎসবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম: মাঠ উদ্ধার, ক্রীড়া পল্লী ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

[ccfic]

ডেস্ক রিপোর্ট: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন খেলাধুলা প্রসারে ইতিমধ্যে সারাদেশের সকল মাঠ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশের ১০টি জেলায় ১০টি ক্রীড়া পল্লী করারও উদ্যোগ নেয়া হয়েছে। যার একটি বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশেই তৈরি করা হবে। যাতে এ এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলায় নিজেদেরকে নিবেদিত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে সুনাম অর্জন করতে পারে।শনিবার বিকেলে মোংলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন বালুর মাঠ ক্রিকেট গ্রাউন্ডে ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, আমাদের নতুন শ্লোগান হলো “খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা”। আমি আশা করছি খেলাধুলার প্রসার ঘটাতে পারলে মাদকমুক্ত মোংলা গড়তে আমাদের আর বেগ পেতে হবে না। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। মোংলার তরুণ প্রজন্মকে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন প্রধান অতিথি। টুর্নামেন্টটি মরহুম হাজী কাওসার ফাউন্ডেশনের সার্বিক তত্ত¡াবধানে খেলাটি পরিচালিত হচ্ছে। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে এরইে মধ্যে সকল ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, হাজী কাওসার ফাউন্ডেশনের পরিচালক হুমায়ন কবির, ক্রীড়াবিদ মোঃ খলিলুর রহমান, খেলার আয়োজক কমিটির উপদেষ্টা মোঃ সুমন মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং হাজারো ক্রীড়ামোদী দর্শক। উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে খেলার সূচনা করা হয়। আয়োজক কমিটি জানায়, এই টুর্নামেন্টে মোট ৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। তরুণদের মাঝে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে এবং স্থানীয় প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। খেলা দেখার জন্য মাঠের চারপাশে নারী-পুরুষ ও শিশুরা জড়ো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT