খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

বিএনএসবি চক্ষু হাসপাতালে হামলার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন, দাবি না মানলে ২১ এপ্রিল থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

[ccfic]

ডেস্ক রিপোর্ট: প্রবীণ চিকিৎসক নেতাকে অপদস্থ করা ও বিএনএসবি চক্ষু হাসপাতালে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার আয়োজিত মানববন্ধনে তারা তিন দফা দাবি পূরণে ২১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন। তা না হলে জরুরি চিকিৎসা ছাড়া কর্মবিরতির হুঁশিয়ারিও দেওয়া হয় কর্মসূচিতে।

শনিবার বেলা ১১টায় নগরীর বিএমএ ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিএনপি নেতারা ড্যাব খুলনা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ডাঃ রফিকুল হক বাবলুকে ফ্যাসিস্টের দোসরসহ নানা গালাগালি করেন। এমনকি শারীরিকভাবে আঘাত করতে তাঁর দিকে তেড়ে যান। মব তৈরি করে তাঁকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। মানববন্ধনে চিকিৎসক নেতারা তাঁর ওপর হামলায় জড়িত বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া ডাঃ বাবলুকে অবিলম্বে বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে পুর্নবহাল ও হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের কার্যক্রমে ভবিষৎতে অযাচিত হস্তক্ষেপ স্থায়ী ভাবে বন্ধের দাবি জানান।আগামী ২১ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে খুলনার সব চিকিৎসক একযোগে জরুরি চিকিৎসা ছাড়া কর্মবিরতি পালন করবেন ববলে হুঁশিয়ারী দেন চিকিৎসক নেতারা ।খুলনা জেলা ড্যাবের সভাপতি ডাঃ মোঃ রফিকুল হক বাবলুর সভাপতিত্বে ও মহানগর ড্যাবের সভাপতি ডাঃ মোস্তফা কামালের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ মোঃ আকরামুজ্জামান, ডাঃ স ম গোলাম আজম, ডাঃ ইনামুল কবীর, ডাঃ এসএম মাসুদুর রহমান লিমন, অধ্যাপক ডাঃ এ এইচ এম কামরুজ্জামান, ডাঃ প্রদীপ কুমার দেবনাথ, ডাঃ হুমায়রা মুসলিমা বাবলী, অধ্যাপক ডাঃ আবু সাঈদ, ডাঃ শহিদুজ্জামান বাবলু, ডাঃ জহিরুল হক, ডাঃ শওকাত আলী, ডাঃ মোঃ মনিরুজ্জামান, ডাঃ মনিরুজ্জামান লর্ড, ডাঃ এ এফ এম আশিকুল হক, ডাঃ আসাদুল্লাহিল গালীব, ডাঃ বেলাল উদ্দীন, ডাঃ মুনীর হোসেন, ডাঃ গাজী শফিকুর রহমান রানা, ডাঃ শেখ হাফিজুর রহমান, ডাঃ মিনহাজুর রহমান শোভন, ডাঃ সাখাওয়াত হোসেন, ডাঃ আবিদা হোসেন মীম, ডাঃ অমিত দে ও ডাঃ মিনহাজুল ইসলাম প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT