
স্টাফ রিপোর্টার:খুলনার চুকনগরের ‘আদর্শ প্যালেসে’ দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান এম ই পি (MEP) গ্রুপের উদ্যোগে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের নিয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে চুকনগর ও আশপাশ এলাকার বিপুল সংখ্যক ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ই পি গ্রুপের ডি এস এম (DSM) মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এস এম (TSM) মোঃ রাসেল কবির এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও পরিবেশক মোঃ ওলিয়ার রহমান। এছাড়া কারিগরি দিকনির্দেশনা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট ব্যক্তিত্ব বাদশা মোঃ হারুন।মতবিনিময় সভায় বক্তারা নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, মানসম্মত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার এবং ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কুয়েটের বিশেষজ্ঞ বাদশা মোঃ হারুন ইলেকট্রিশিয়ানদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং নতুন প্রযুক্তি সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।এ সময় এম ই পি গ্রুপের কর্মকর্তারা তাদের পণ্যের গুণগত মান, টেকসই প্রযুক্তি, গ্রাহক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত ইলেকট্রিশিয়ানদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। বক্তৃতা ও আলোচনায় ইলেকট্রিশিয়ানরাও তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী প্রত্যেক ইলেকট্রিশিয়ানের হাতে বিশেষ উপহার ও সম্মাননা পুরস্কার তুলে দেন। এতে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।এম ই পি গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ইলেকট্রিশিয়ানরা বলেন, এ ধরনের আয়োজন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিল্পখাতের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সবশেষে এক প্রীতিভোজের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
