খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

কেশবপুরের পাঁজিয়ায় ‘বিপ্রতীপ’এর আয়োজনে বিপ্রতীপ সম্প্রদান ও সাহিত্য সভা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বিপ্রতীপ’এর আয়োজনে বিপ্রতীপ সম্প্রদান ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার (১৭ এপ্রিল-২৬) বিকেলে চুকনগর কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক হাসেম আলী ফকির-এর সভাপতিত্বে এবং সংগঠনের আজীবন সদস্য, পাঁজিয়া আবহমান-এর পরিচালক ও মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিপ্রতীপ সংগঠনের সম্পাদক নয়ন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক কবি ও সাহিত্যিক খন্দকার খসরু পারভেজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁজিয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, মধুসূদন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোক চিত্রশিল্পী ও মধু গবেষক মুফতি তাহেরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজকান্তি হালদার, কবি সুরঞ্জিত বৈদ্য, প্রাক্তন চেয়ারম্যান কবি খান এ রহমত, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জি, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, সমাজ সেবক সমীর কুমার দাস, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সম্পাদক মানব মন্ডল, রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাহিত্যকর্মী আবু হাসান সরদার।অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র উপ-পরিচালক কবি মকবুল মাহফুজ, শিক্ষিকা ও সাহিত্যকর্মী কবি তৃশা চামেলী, সাহিত্যকর্মী মানবেন্দ্র সাহা, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কবি উজ্জ্বল কুমার ঘোষ, সমাজ কর্মী হাদিউজ্জামান জয়, কবি পার্থসারথী সরকার, পাঁজিযা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি সুব্রত বসু, প্রসেনজিৎ তনু, বিথীকা বিশ্বাস প্রমুখ। বিপ্রতীপ সম্প্রদান ও সাহিত্য সভায় বিভিন্ন এলাকা থেকে ৪৮ জন কবি, সাহিত্যক, লেখক, প্রাবন্ধিকদের আগমনে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT