
নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের ইখড়ি ৪নং ওয়ার্ডের আবনালি গ্রামে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সমাজসেবক মোঃ মিল্টন হোসেন মুন্সি।শনিবার (১৮ এপ্রিল) তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর ঘুরে দেখেন এবং বিপর্যস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ঝড়ে আবনালি গ্রামের একাধিক পরিবার ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষতির মুখে পড়ে চরম দুর্ভোগে পড়েছে।পরিদর্শনকালে বিএনপি নেতা মিল্টন হোসেন মুন্সি বলেন, “খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও আমাদের রাজনৈতিক অভিভাবক আজিজুল বারী হেলাল ভাইয়ের নির্দেশে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। জনগণের পাশে থাকা মানেই প্রকৃত রাজনীতি।”তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত উপস্থিত হয়ে সহমর্মিতা ও সহায়তার আশ্বাস দেওয়ায় মিল্টন হোসেন মুন্সির এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।
