খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

খুলনায় নিজ অস্ত্রের গুলিতে রেলওয়ে পুলিশ সদস্যের মৃত্যু

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ আগ্নেয়াস্ত্রের গুলিতে রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। দায়িত্ব পালনের সময় হঠাৎ গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহম্মদ নাঈমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।ঘটনার পর রেলওয়ে পুলিশ লাইনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT