
নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। স্থানীয় পর্যায়ে আলোচনায় উঠে এসেছে গ্রিসপ্রবাসী সমাজসেবক খাকী ইকবাল হোসেনের নাম।উপজেলার মধুপুর ইউনিয়নের বাসিন্দা ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার কারণে এলাকায় তার একটি পরিচিতি তৈরি হয়েছে।স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইকবাল হোসেনকে নিয়েও আলোচনা হচ্ছে। তবে নির্বাচনের মাঠে কারা শেষ পর্যন্ত প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত নয়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার বলেন, জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী নির্বাচনে ব্যক্তির সততা, জনসম্পৃক্ততা ও উন্নয়ন ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন তারা। এসব বিবেচনায় বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর পাশাপাশি ইকবাল হোসেনের নামও আলোচনায় আসছে।কবাল হোসেনের ঘনিষ্ঠ একজন সহযোগী বলেন, “তিনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করছেন। স্থানীয়দের প্রত্যাশা থাকলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।”এ বিষয়ে ইকবাল হোসেন বলেন, “মানবিক ও সামাজিক কাজের সঙ্গে আমি আগে থেকেই যুক্ত আছি। মানুষের পাশে থাকা আমার প্রধান লক্ষ্য।” তিনি জানান, সুযোগ পেলে অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, মাদকবিরোধী কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করতে চান।তেরখাদা উপজেলায় আসন্ন নির্বাচন ঘিরে উন্নয়ন, সুশাসন ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়গুলো ভোটারদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, তা নির্ভর করবে পরবর্তী সময়ের রাজনৈতিক পরিস্থিতির ওপর।
